+88 01309 120 113salehahossaindm15000@gmail.com
মাদরাসা কোড: 15000EIIN: 120113
মাদ্রাসা লোগো

ছালেহা হোসেন দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা

ডাকঘর ও উপজেলা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।

মাদরাসা কোড: 15000, EIIN NO.: 120113

ভর্তি সংক্রান্ত তথ্য ও নির্দেশিকা

ভর্তি নির্দেশিকা ও নিয়মাবলী

ছালেহা হোসেন দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে ১ম শ্রেণী হতে দাখিল (১০ম) শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। সরকারি ভর্তি নীতিমালা ও মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশনাবলি অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভর্তির যোগ্যতা ও বয়সসীমা:

  • ১ম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স নুন্যতম ৬+ বছর হতে হবে।
  • অন্যান্য শ্রেণীতে ভর্তির জন্য পূর্ববর্তী শ্রেণীর উত্তীর্ণ প্রশংসাপত্র/মার্কশিট প্রয়োজন হবে।
  • মাদ্রাসার নিয়মিত ও অনিয়মিত যেকোনো শিক্ষার্থীর জন্য আচরণবিধি ও শৃৃঙ্খলা মেনে চলা বাধ্যতামূলক।

ভর্তি প্রক্রিয়া (ধাপসমূহ)

1

ফরম সংগ্রহ

মাদ্রাসার অফিস অথবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

2

ফরম পূরণ ও জমা

পূরণকৃত ভর্তি ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অফিসে জমা দিতে হবে।

3

নির্বাচন / সাক্ষাৎকার

নির্দিষ্ট দিনে শিক্ষার্থীকে মৌখিক/লিখিত সাক্ষাৎকার বা যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

4

ভর্তি সম্পন্নকরণ

মনোনীত শিক্ষার্থীদের ভর্তি ফি পরিশোধ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের স্পষ্ট ফটোকপি।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
  • পূর্ববর্তী শ্রেণী উত্তীর্ণ হওয়ার মূল ট্রান্সক্রিপ্ট / মার্কশিট এবং প্রশংসাপত্র (২য়-১০ম শ্রেণীর জন্য)।
  • শিক্ষার্থীর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • পিতা ও মাতার ১ কপি করে পাসপোর্ট সাইজের ছবি।

ভর্তি সময়সূচী ২০২৬

ভর্তি কার্যক্রম শুরু:১৫ ডিসেম্বর ২০২৫
ফরম জমাদানের শেষ তারিখ:২০ জানুয়ারি ২০২৬
ভর্তি ও ক্লাস শুরু:২১ জানুয়ারি ২০২৬
ভর্তি ফরম ডাউনলোড করুন

হেল্পলাইন (ভর্তি সংক্রান্ত)

ভর্তি সংক্রান্ত যেকোনো ফি, কোটা ও তথ্যের জন্য সরাসরি আমাদের ভর্তি অফিসে অথবা নিচের নম্বরে যোগাযোগ করুন।

অফিসিয়াল যোগাযোগ

+8801309120113

সময়: সকাল ৯:০০ - দুপুর ২:০০

জিজ্ঞাসা

প্রশ্ন: মাদ্রাসায় কি কোনো কোটা সুবিধা আছে?

উত্তর: হ্যাঁ, এতিম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক ছাড় ও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে।

প্রশ্ন: অনলাইনে কি ফরম জমা দেওয়া যাবে?

উত্তর: বর্তমানে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে স্ব-শরীরে মাদ্রাসায় জমা দিতে হবে।